Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ২৪ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৪:৫৩ পিএম
যশোরে ২৪ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক

২৪ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: ধ্রুব নিউজ

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তাকে আটক ও স্বর্ণটি উদ্ধার করা হয়। আটক ব্যক্তি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাসন্ডা গ্রামের মজিবুল হকের ছেলে তাজুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে সন্দেহজনকভাবে তাজুল ইসলামকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ২৩ লাখ ৫৮ হাজার ৯৮৯ টাকা। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তাজুল ইসলাম জানান, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারটি নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ ঘটনায় আটক তাজুল ইসলামের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে কোতোয়ালি থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)