Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৫ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

উপশহর টিচার্স ট্রেনিং কলেজে বিএড ব্যাচের ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৪ জুলাই,২০২৬, ০৮:১৫ পিএম
উপশহর টিচার্স ট্রেনিং কলেজে বিএড ব্যাচের ওরিয়েন্টেশন

যশোরের উপশহর টিচার্স ট্রেনিং কলেজের নবনির্মিত অডিটোরিয়ামে বিএড ২০২৬ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরের উপশহর টিচার্স ট্রেনিং কলেজের নবনির্মিত অডিটোরিয়ামে বিএড ২০২৬ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সরকারি কেশবপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইজারদার অ্যাডভোকেট ফজলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন নতুন উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ খাদিজা পারভীন ইতু।

অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারি কেশবপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. মনিরুজ্জামান শিক্ষকতাকে কেবল পেশা নয়, বরং জাতি গঠনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হিসেবে উল্লেখ করে নবীনদের 'মানুষ গড়ার কারিগর' হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক শারমিন সুলতানা, অধ্যাপক সুলতানা জেসমিন তৃপ্তি, অধ্যাপক শরিফা সুলতানা এবং গণিত বিভাগের প্রভাষক মো. কামরুজ্জামান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)