Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচি

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ)
প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৯:৫১ পিএম
কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচি

ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘লেইস প্রজেক্ট’-এর উদ্যোগে এবং “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (২৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধনের অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, একাডেমিক সুপারভাইজার ফারুক আহমেদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী।

পরে বিদ্যালয় মিলনায়তনে জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দীন ভুলবুল সিডল। সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির বিপুলের উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক মন্ডল এবং অভিভাবক সদস্য খাইরুল ইসলাম।

এর আগে কুরআন তিলাওয়াত করে নবম শ্রেণির নিশাত শারীকা এবং গীতা পাঠ করে রমা সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সুবাস কুমার রায়। সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)