Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে তালবাড়ীয়া ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৮:৩১ পিএম
যশোরে তালবাড়ীয়া ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

তালবাড়ীয়া ডিগ্রি কলেজে  এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সোমবার। ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঐতিহ্যবাহী তালবাড়ীয়া ডিগ্রি কলেজে  উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯ জুন) কলেজ প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন তালবাড়ীয়া ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রাজ্জাক। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, "পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি সৎ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অন্যতম দাতা সদস্য প্রকৌশলী এবি এম কামাল আহমেদ। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, "তোমাদের এই বিদায় কেবল একটি ধাপের শেষ, বরং উচ্চশিক্ষার নতুন দিগন্তে পা রাখার সূচনা। কঠোর অধ্যাবসায় ও শৃঙ্খলার মাধ্যমে তোমরা তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করবে।"

কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন-এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক ইবাদত আলী খান-এর অত্যন্ত প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, কলেজের উপাধ্যক্ষ জিয়া হায়দার, শিক্ষক মণ্ডলী, তালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য সুধীজন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষা ও জীবনের সর্বাঙ্গীণ সফলতা, কলেজের সার্বিক উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক খায়রুজ্জামান।

বিদায় সংবর্ধনা শেষে কলেজের নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী পরীক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের চোখে-মুখে যেমন ছিল পরীক্ষা জয়ের দৃঢ় প্রত্যয়, তেমনি প্রিয় বিদ্যাপীঠ ও শিক্ষক-শিক্ষিকাদের ছেড়ে যাওয়ার আবেগময় আবহ তৈরি হয় সমগ্র কলেজ জুড়ে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)