Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৯ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা, যশোর বোর্ডে পরীক্ষার্থী ১১৭১৭৭, কেন্দ্র ২৪০

বিশেষ প্রতিবেদক বিশেষ প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৮:১৫ পিএম
২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা, যশোর বোর্ডে পরীক্ষার্থী ১১৭১৭৭, কেন্দ্র ২৪০

২ জুলাই থেকে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ দেশের সকল বোর্ডের আওতায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবার অনুষ্ঠিত হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিগত যে কোনো সময়ের চেয়ে আরো গ্রহণযোগ্য, নকলমুক্ত ও মানসম্পন্নভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন। চলতি বছর ৫৭০টি কলেজের একলাখ ১৭ হাজার ১৭৭ পরীক্ষার্থী ২৪০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।
বোর্ড সূত্র জানায়, এবছর এইচএসসি পরীক্ষা অংশ নেবে ১ লাখ ১৭ হাজার ১১৭ পরীক্ষার্থী। গত বছর অংশ নেয় ১ লাখ ১৬ হাজার ৮০৯ । ফলে এ বছর পরীক্ষার্থী বেড়েছে ৩৬৮ জন।
সূত্রমতে, ২০২৬ সালে এইচএসসিতে যশোর বোর্ডের ১০ জেলায় অংশ নিতে যাওয়া এক লাখ ১৭ হাজার ১১৭ পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত শিক্ষার্থী ৮০ হাজার ৩৬৫ জন, মোট অনিয়মিত পরীক্ষার্থী ৩৫ হাজার ৮৫৩ জন এর মধ্যে সব বিষয়ে অনিয়মিত পরীক্ষার্থী ৪ হাজার ৭৩৩ জন, এক বা একাধিক বিষয়ের পরীক্ষার্থী ৩১ হাজার ১২০জন। সব পরীক্ষার্থীর মধ্যে ৬০ হাজার ১৮৯ ছাত্রী এবং ৫৬ হাজার ৯৯৮ জন ছাত্র। এ বছর ছাত্রের চেয়ে ৩হাজার ২০১ জন ছাত্রী পরীক্ষার্থী বেশি।
এদিকে বোর্ডের ১০ জেলায় মোট পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের পরীক্ষার্থী ২২ হাজার ৭২৩জন, মানবিকের ৮১ হাজার ৯৬০জন ও ব্যবসায়ী শিক্ষা শাখায় ১২ হাজার ৪৯৪ জন। জেলার তথ্য হিসেবে সব চেয়ে বেশি পরীক্ষার্থী খুলনা জেলায়। সেখানে ৪৮টি কেন্দ্রে ২৩ হাজার ৫৪৭ জন অংশ নেবে। সব চেয়ে কম পরীক্ষার্থী মেহেরপুর জেলায়। ওই জেলার ৮টি কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা মাত্র ৩ হাজার ৯১৫ জন। শিক্ষার্থী বিচারে যশোর জেলা ২য় অবস্থানে রয়েছে। এ জেলায় এবার পরীক্ষার্থী রয়েছে ১৯ হাজার ৭৯১ জন। এছাড়া, বাগেরহাট জেলায় ৮ হাজার ২২৯ পরীক্ষার্থী, সাতক্ষীরা জেলায় ১২ হাজার ২৭৭ পরীক্ষার্থী, কুষ্টিয়া জেলায় ১৫ হাজার ৩৮৩ পরীক্ষার্থী, চুয়াডাঙ্গা জেলায় ৭ হাজার ৫৭৯ পরীক্ষার্থী, ঝিনাইদহ জেলায় ১৪ হাজার ৭০২ পরীক্ষার্থী, মাগুরা জেলায় ৭ হাজার ৫৫ পরীক্ষার্থী এবং নড়াইল জেলায় ৪ হাজার ৬৯৯ পরীক্ষার্থী এইচএসসিতে অংশ নিচ্ছে।
যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ জানায়, গত বছর ২৪০টি কেন্দ্র ছিল, এবছরও ২৪০টি কেন্দ্র রয়েছে। তবে গত বছরের ভ্যেনু কেন্দ্রসহ মাগুরা জেলায় ৪টি মিলিয়ে মোট ১০টি কেন্দ্র বাতিল করে নতুন ১০টি কেন্দ্র চালু করা হয়েছে। এক সময় মাগুরায় শিক্ষার্থীর তুলনায় কেন্দ্র সংখ্যা বেশি ছিল। আবার অনেক জায়গায় প্রয়োজনেও কেন্দ্র দেয়া হয়নি। এর পিছনে বিগত সময়ের কোনো এক কর্মমর্ততার অযাচিত হস্তক্ষেপ ছিল। সে সব সমস্যা দূর করে ন্যায্যতার ভিত্তিতে কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোনো ভ্যেনু কেন্দ্র যেমন নেই তেমনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ কেন্দ্রও বাতিল করা হয়েছে।
বোর্ডের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, মাত্র ২দিন পর পরীক্ষা। অথছ সব পদে পরিবর্তন। এমনিতেই বোর্ডে জনবল সংকট রয়েছে, মাত্র কয়েকদিন হলো নতুন চেয়ারম্যান এসেছেন, এরমধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব, বিদ্যালয় পরিদর্শক, উপবিদ্যালয় পরিদর্শক, উপপরিচালক হিসাব ও নিরীক্ষাসহ গুরুত্বপূর্ণ পদের পরিবর্তনে অভিজ্ঞতার ঘাটতি কোনো সমস্যা সৃষ্টি করতে পারে।
এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন- নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার গ্রহণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের গাফিলতি মেনে নেয়া হবে না। পরীক্ষা হবে পরীক্ষার মতো। ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে তিনি স্বীকার করেন পরীক্ষার মাত্র এক সপ্তাহ আগে বোর্ডের প্রেষণের প্রায় সবকটি পদের পরিবর্তন বোর্ডের জন্যে অনেক চাপের হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)