Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৪৭তম বিসিএসে এএসপি পদে সুপারিশপ্রাপ্ত কোটচাঁদপুরের পরশ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৯:৪৬ পিএম
৪৭তম বিসিএসে এএসপি পদে সুপারিশপ্রাপ্ত কোটচাঁদপুরের পরশ

৪৭তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষায় পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বল্লনগর গ্রামের কৃতি সন্তান মাহমুদুল হাসান পরশ। পিএসসির চূড়ান্ত ফলাফল প্রকাশের পর এই খবর এলাকায় পৌঁছালে পরশের পরিবার, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।

কোটচাঁদপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি ব্যাচের (বিজ্ঞান বিভাগ) মেধাবী ছাত্র পরশের বাবা আব্দুল মজিদ একজন স্কুল শিক্ষক। স্থানীয়রা জানান, পরশ ছোটবেলা থেকেই অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছিলেন। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে দেশসেবার এই অনন্য কৃতিত্বের জন্য তাকে কোটচাঁদপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

নিজের অনুভূতি ব্যক্ত করে মাহমুদুল হাসান পরশ এই সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং বাবা-মা, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সততা, মেধা ও নিষ্ঠার সাথে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে সবার দোয়া কামনা করেছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)