নিজস্ব প্রতিবেদক
ইজিবাইক ছিনতাই মামলায় আটক মাসুদুর রহমানের ২ দিনের রিমান্ড ছবি: ধ্রুব নিউজ
যশোর ইজিবাইক ছিনতাই মামলায় আটক মাসুদুর রহমানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আটক মাসুদুর রহমান ঝিনাইদহ কোটচাঁদপুরের গালিমপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, যশোরের চৌগাছার পুড়োপাড়া বাজারের বাসিন্দা বৃদ্ধ মাহবুব হোসেন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ৬ জুন তিনি যাত্রী নিয়ে যশোর শহরের পালবাড়ির মোড়ে আসেন। রাত ১০টার দিকে তিনি যাত্রী নিয়ে আবার চৌগাছায় রওনা দেন। পথিমধ্যে আব্দুল্লাহপুর গ্রামের রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ইজিবাইকের গতিরোধ করে। পরে তাকে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে ১ হাজার ২শ’ টাকা, মোবাইল ফোন ও ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ইজিবাইক চালক মাহবুব হোসেন গত ৪ জুন আদালতে বৃদ্ধ মাহবুব হোসনে বাদী হয়ে মাসুদুরসহ দুইজনকে আসামি করে মামলা করেন। আদালতের আদেশে গত ১৩ জুন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়।
মামলার তদন্তকালে আসামি মাসুদুর রহমানের অবস্থান শনাক্ত করে ঝিনাইদহের হামদহ বাসস্ট্যান্ড এলাকার একটি গ্যারেজের সামনে থেকে প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-গ-২২-৫১৪২) তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ভিত্তিতে আরও ৫জনকে আটক করাহয়। আটক মাসুদুরকে ইজিবাইক ছিনতাই মামলায় আটক দেখিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রউফ গত ২০ জুন ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। মঙ্গলবার আসামি মাসুদুরের রিমান্ড আবেদনের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।