Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় এক ব্যক্তিকে দুই হাত ভেঙে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৮:৩৪ পিএম
চৌগাছায় এক ব্যক্তিকে দুই হাত ভেঙে দেওয়ার অভিযোগ

চৌগাছায় এক ব্যক্তিকে দুই হাত ভেঙে দেওয়ার অভিযোগ ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছা উপজেলায় পূর্ব শত্রুতার কারণে রেজাউল করিম (৫৫) নামে এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর করে দুই হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রেজাউল করিম চৌগাছা উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা এবং মহব্বত আলীর ছেলে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে চৌগাছা উপজেলার সিংরা গলি এলাকা থেকে রেজাউল করিমকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে লস্করপুর এলাকায় অভিযুক্তদের বাড়ির সামনে নিয়ে তাকে মারধর করা হয়।
অভিযোগ রয়েছে, পূর্ব শত্রুতার কারণে লস্করপুর গ্রামের রাশেদ (৩৮) ও ইকবাল (৩৫) নামের দুই ব্যক্তি রেজাউল করিমকে আটকে রেখে একটি আই পাইপ দিয়ে তার দুই হাতে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার দুই হাতের হাড় ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হয়।
ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসক সূত্রে জানা যায়, আহত রেজাউল করিমের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। তবে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)