Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল বন্দরে দেড় কোটি টাকার ঘোষণাবহির্ভূত ভারতীয় শাড়ি-কসমেটিক্স জব্দ

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৯:১৭ পিএম
বেনাপোল বন্দরে দেড় কোটি টাকার ঘোষণাবহির্ভূত ভারতীয় শাড়ি-কসমেটিক্স জব্দ

ছবি: ধ্রুব নিউজ

যশোরের বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কাস্টমস সূত্র জানায়, টি এস ইন্টারন্যাশনাল নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ইরেজার, কালার পেনসিল ও ওয়াটার কালার পেনসিল আমদানির ঘোষণা দেয়। তবে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক চালানটি নিয়ে তদন্ত শুরু করে কাস্টমসের ইনভেস্টিগেশন, রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট (আইআরএম) টিম।

পরে বেনাপোল বন্দরের ২৬ নম্বর শেডে রাখা চালানটি পরীক্ষা করে কর্মকর্তারা দেখতে পান, ঘোষিত পণ্যের আড়ালে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আমদানি করা হয়েছে। ঘোষণার সঙ্গে পণ্যের কোনো মিল না থাকায় পুরো চালানটি জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩ হাজার ৩৮৫ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি এবং ৯৬০ কেজি ফেস ক্রিম। কাস্টমস কর্মকর্তাদের ভাষ্য, এসব পণ্যের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

বেনাপোল কাস্টমস কমিশনার মো. ফাইজুর রহমান বলেন, সরকারের রাজস্ব ফাঁকির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির চেষ্টা করা হলে তা আটক করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, রাজস্ব ফাঁকির অভিযোগে এরই মধ্যে কয়েকজন আমদানিকারক ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ ফৌজদারি মামলা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কাস্টমস কর্মকর্তারা বলছেন, বেনাপোল বন্দর দিয়ে আমদানি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং রাজস্ব ফাঁকি রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)