Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৪ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরে ৯ এমএম পিস্তল ও গুলি উদ্ধার মামলায় ৩ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ০৮:১৯ পিএম
অভয়নগরে ৯ এমএম পিস্তল ও গুলি উদ্ধার মামলায় ৩ জনের বিরুদ্ধে চার্জশিট

ছবি: প্রতীকী

যশোরের অভয়নগরে বিদেশি ৯ এমএম পিস্তল, ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধারের মামলায় তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা অভয়নগর থানার এসআই জাহিদুল ইসলাম তদন্ত শেষে এ চার্জশিট জমা দেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলো— অভয়নগর উপজেলার ধুলগ্রামের ইব্রাহিম সরদারের ছেলে রিয়াজ সরদার ওরফে সূর্য সরদার, একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার এবং ইছামতি গ্রামের আব্দুল আলী মোল্যার ছেলে রবিউল মোল্যা। অভিযুক্ত তিনজনকেই এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পেরুলী-ধুলগ্রাম সড়কে গ্রামবাসীর উদ্যোগে গণপাহারা চলছিল। এ সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির দেহ তল্লাশি করতে গেলে তাদের একজন পিস্তল উঁচিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ইছামতি গ্রামের রবিউল মোল্যা ওই দুই আরোহীর পক্ষ নিলে ক্ষিপ্ত গ্রামবাসী তিনজনকে গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে বাশুয়াড়ি পুলিশ ক্যাম্পের তৎকালীন ইনচার্জ বা দায়িত্বরত কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে গণপিটুনির শিকার তিনজনকে পুলিশ হেফাজতে নেন। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাশুয়াড়ি পুলিশ ক্যাম্পের এসআই নাসির উদ্দিন বাদী হয়ে অভয়নগর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করলেন তদন্তকারী কর্মকর্তা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)