Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় ১০ হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ১০:৫৮ পিএম
ঝিকরগাছায় ১০ হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের দুই মাদক ব্যবসায়ী আটক

মাদকসহ ‍দুইজন আটক ছবি: ধ্রুব নিউজ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর-বেনাপোল সড়কে প্রাইভেটকার তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলো—বেনাপোলের দৌলতপুর গ্রামের মধ্যপাড়ার মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫) ও বড়আঁচড়া গ্রামের মাঠপাড়ার আজগর আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা জানান, আজ সোমবার দুপুরে তাদের কাছে সংবাদ আসে বেনাপোল থেকে একটি প্রাইভেটকার যশোর শহরের দিকে যাচ্ছে। সংবাদ পেয়ে তাঁদের একটি টিম ঝিকরগাছার বেনেয়ালী নামক স্থানে ব্যারিকেড দিয়ে গাড়িটি থামায়। এরপর তারা টয়োটা ব্যান্ডের এক্স করোল্লা মডেলের প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এই ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)