Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সেলিনা হায়াত আইভী কারামুক্ত

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ৩ জুন,২০২৬, ১১:১৫ পিএম
সেলিনা হায়াত আইভী কারামুক্ত

ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্ত ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার রাত ১০টা ৮ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কারা অধিদপ্তরের এআইজি (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জান্নাত-উল ফরহাদ জানান, বুধবার (৩ জুন) আইভীর মহামান্য হাইকোর্ট এবং নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জামিনের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে। এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা কারাগারের থেকে তাঁর বিরুদ্ধে থাকা ১২টি মামলায় জামিনের বিষয়টি নিশ্চিত করা হয়।

‎পরবর্তীতে তার বিরুদ্ধে অন্য কোনো আটকাদেশ না থাকায় আইনানুগ প্রক্রিয়া শেষে আজ রাত ১০টা ৮ মিনিটে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

ডা. সেলিনা হায়াত আইভী (৫৫) নারায়ণগঞ্জের বাসিন্দা। তিনি প্রয়াত আলী আহম্মদ চুনকার কন্যা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)