Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সীমান্ত হত্যাকাণ্ডের বিচার চাইলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ৩ জুন,২০২৬, ০৩:০৩ পিএম
আপডেট : বুধবার, ৩ জুন,২০২৬, ০৭:৫০ পিএম
সীমান্ত হত্যাকাণ্ডের বিচার চাইলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী

বেনাপোল থানার সাদিপুর সীমান্ত এলাকায় রঘুনাথপুর বিওপির নিকট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। ছবি: ধ্রুব নিউজ

সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। কোনো নাগরিক অপরাধ করলেও তাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করার সুযোগ নেই। এসব হত্যাকাণ্ডের আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

বুধবার (৩ জুন) দুপুরে যশোরের বেনাপোল থানার সাদিপুর সীমান্ত এলাকায় রঘুনাথপুর বিওপির নিকট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন  : বেনাপোলেও নাসীরুদ্দীন পাটোয়ারীর বহরে ঢিল, আহত ৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্তবর্তী এলাকাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে পর্যাপ্ত স্কুল, হাসপাতাল, কর্মসংস্থান ও চাকরির সুযোগ নেই। সীমান্ত এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতি সমর্থন জানিয়ে বলেন, দেশের ১৮ কোটি মানুষ তাদের পাশে রয়েছে। সীমান্তে ভারতীয় নাগরিকরা নানা কার্যক্রম পরিচালনা করতে পারলেও বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে নানা বাধা সৃষ্টি করা হয়, যা গ্রহণযোগ্য নয়।

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, এসব হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে দাবি করতে হবে এবং ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। একই সঙ্গে তিনি সীমান্তে পুশ-ইন কার্যক্রমেরও তীব্র বিরোধিতা করেন।

বক্তব্যে হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে জনগণের সামনে তাদের পরিচয় প্রকাশ করতে হবে। পাশাপাশি তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, তাও প্রকাশ করা উচিত।

সীমান্ত নিরাপত্তা জোরদারের স্বার্থে বিজিবি সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধি, আধুনিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহেরও দাবি জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

উক্ত আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মী ও সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)