Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যশোরে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১ জুন,২০২৬, ০২:৪৩ পিএম
শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যশোরে খাদ্যসামগ্রী বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাঘারপাড়া পৌরসভা এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ছবি: ধ্রুব নিউজ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাঘারপাড়া পৌরসভা এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সোহাগ।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাসির খান লিটন, বাঘারপাড়া পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিক, পৌর শ্রমিক দলের সভাপতি শরিফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান, বাঘারপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিমুল মৃধা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সহকারী অ্যাটর্নি জেনারেল ও যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী সোহাগ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের এক অবিস্মরণীয় স্থপতি। তিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর শাহাদাতবার্ষিকীতে আমরা অসহায়, দুঃস্থ ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে মূলত তাঁর মানবিক আদর্শকেই স্মরণ করছি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ আমাদের শিখিয়েছে—দেশকে ভালোবাসতে হলে মানুষের কল্যাণে কাজ করতে হবে। তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করে গণতন্ত্র, উন্নয়ন ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। দেশ ও মানুষের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

এদিকে, বাঘারপাড়া পৌর এলাকার বিভিন্ন স্তরের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শেষে উপস্থিত অসহায় মানুষের মাঝে রান্না করা খাবারও বিতরণ করা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)