Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলেও নাসীরুদ্দীন পাটোয়ারীর বহরে ঢিল, আহত ৪

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২ জুন,২০২৬, ০১:৫৪ পিএম
আপডেট : বুধবার, ৩ জুন,২০২৬, ০৮:০২ পিএম
বেনাপোলেও নাসীরুদ্দীন পাটোয়ারীর বহরে ঢিল, আহত ৪

নাসীরউদ্দিন পটোয়ারির ফেসবুক ওয়াল থেকে নেয়া ছবি: ধ্রুব নিউজ

ভিডিও নিউজ দেখতে ক্লিক করুন -

বেনাপোলে পুশ ইন পরিস্থিতি দেখে ফেরার পথে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হামলা!

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহর লক্ষ্য করে ঢিলছোড়া হয়েছে। আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলায় দলটির ৪ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। নাসীরউদ্দিন নিজেই তার ফেসবুক পেজে একটি গাড়ির ভাঙ্গা গ্লাসের ছবি দিয়েছেন।  এর আগে গত ২২মে মাসে ঝিনাইদহে মামলার শিকার হয়েছিলেন তিনি।

আরো পড়ুন -

  সীমান্ত হত্যাকাণ্ডের বিচার চাইলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী

এনসিপি সূত্রে জানা গেছে, হামলায় আহতদের মধ্যে ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত ও তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব রয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা অক্ষত ও নিরাপদে রয়েছেন। আজ দুপুরে বেনাপোল সাদিপুর সীমান্ত এলাকায় চলমান সীমান্ত পরিস্থিতি ও পুশ ইনের বাস্তবতা পর্যবেক্ষণ শেষে ফেরার পথে বেনাপোল বাজারের কাছে এই অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হন তারা।

তাৎক্ষণিকভাবে কারা এই চোরাগোপ্তা হামলার সাথে জড়িত বা কী কারণে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। এছাড়া ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)