Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রাইভেট পড়িয়ে বাড়ি ফেরার পথে শিক্ষককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৩ জুন,২০২৬, ১০:৩৭ পিএম
প্রাইভেট পড়িয়ে বাড়ি ফেরার পথে শিক্ষককে কুপিয়ে জখম

ছবি: প্রতীকী

যশোর সদর উপজেলার হামিদপুর দক্ষিণপাড়ায় শহরে প্রাইভেট পড়ানো শেষে বাড়ি ফেরার পথে এক শিক্ষকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ধারালো চাকু দিয়ে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। আজ বুধবার রাত ৯টায় হামিদপুর দক্ষিণপাড়া এলাকার একটি দোকানে এই হামলার ঘটনা ঘটে।

আহত বাবুল হোসেন (৩৫) ওই এলাকার জালাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও আহতের পরিবারের সদস্যদের অভিযোগ, বাবুল হোসেন শহরে প্রাইভেট পড়ানো শেষে বাড়ি ফেরার পথে হামিদপুর দক্ষিণপাড়ার একটি দোকানে বসেছিলেন। এ সময় পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই এলাকার আনোয়ার হোসেন (৫০), তার ছেলে আকাশ (২৫) এবং তাদের সঙ্গে থাকা আরও ৫-৬ জন বাবুলের ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা প্রথমে বাবুল হোসেনকে ঘিরে ফেলে এবং একপর্যায়ে ধারালো চাকু দিয়ে তার কানে আঘাত করে। পরে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পরে দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত ব্যক্তির কানে গুরুতর জখম হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)