নিজস্ব প্রতিবেদক
যশোরে গণতান্ত্রিক আইনজীবী সমিতির উদ্যোগে নবাগত আইনজীবীদের বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরে গণতান্ত্রিক আইনজীবী সমিতির উদ্যোগে নবাগত আইনজীবীদের বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহামুদ হাসান বুলু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট মো. ইসহক, অ্যাডভোকেট ইদ্রিস আলী, অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট রমজান আলী ও অ্যাডভোকেট শামসুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু মোর্ত্তজা ছোট, অ্যাডভোকেট শরীফ নুর মো. আলী রেজা, অ্যাডভোকেট মোজাফফর হোসেন মোহন, অ্যাডভোকেট মঈনুল হক খান ময়না এবং অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু। নবাগত আইনজীবীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ইমরান হাসান, নুসরাত তাসফিয়া আফরোজ রোদেলা, লাবনী ঘোষ ও আরিফুল জামান।
বক্তারা নবাগত আইনজীবীদের উদ্দেশে বলেন, আইন পেশা শুধু জীবিকা অর্জনের মাধ্যম নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি মহান দায়িত্ব। সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। সিনিয়র আইনজীবীরা নবাগতদের আদালতের শৃঙ্খলা মেনে চলা, মক্কেলের প্রতি দায়িত্বশীল থাকা এবং পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে নবাগত আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।