Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৮:৫৬ পিএম
কোটচাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

ছবি: প্রতীকী

কোটচাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময়  মো. শারফিন ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৩ মে) রাত ১২টার দিকে উপজেলার বলুহর বকুলতলা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে কোটচাঁদপুর মডেল থানার এসআই তারিক আজিজ ফোর্সসহ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বলুহর বকুলতলা পাড়ার ইনছান আলীর বাড়ির পাশে অভিযান চালায়। এ সময় শারফিন ইসলামকে (২৫) আটক করা হয়। তার সহযোগী ইমন কৌশলে পালিয়ে যান।

​তার দেহ তল্লাসী করে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২,৭০০ টাকা জব্দ করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে কোটচাঁদপুরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় এসআই তারিক আজিজ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন ।

ধ্রুব/এস.আই   

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)