Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১০ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ওভারটাইমের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ০৯:৪২ পিএম
ওভারটাইমের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি

ওভারটাইম পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থলবন্দরে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারিরা। ছবি: সংগৃহীত

অতিরিক্ত কাজের বিপরীতে বন্ধ হয়ে যাওয়া অধিকাল ভাতা (ওভারটাইম) পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থলবন্দরে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারিরা। এতে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে।

রোববার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন কার্গো ভেহিকেল টার্মিনালের কার্গো ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্মচারি ‘দাবি আদায় পরিষদ’-এর ব্যানারে আয়োজিত কর্মবিরতিতে বন্দরের শতাধিক কর্মকর্তা-কর্মচারি অংশ নেন।

কর্মচারিরা জানান, দীর্ঘদিন ধরে তারা নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত দায়িত্ব পালন করলেও ২০২৫ সালের নভেম্বর থেকে অধিকাল ভাতা বন্ধ রয়েছে। এ দাবিতে চলতি বছরের ১২ ও ২৭ জানুয়ারি মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা কর্মবিরতির কর্মসূচি পালন করছেন।

প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন দাবি আদায় পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান মিঞা, সদস্যসচিব শাহাদৎ হোসেন এবং প্রধান সমন্বয়ক ও ট্রাফিক পরিদর্শক খন্দকার সফিকুল ইসলাম।

বক্তারা বলেন, অতিরিক্ত শ্রম দিলেও তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। দ্রুত অধিকাল ভাতা চালুর দাবি জানিয়ে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল সোমবারও বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতীকী কর্মসূচির পরও দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ধ্রুব/এস.আই   

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)