Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

‘আনন্দ’ নয়, এবার হবে ‘বৈশাখী’ শোভাযাত্রা : সংস্কৃতিমন্ত্রী

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ৪ এপ্রিল,২০২৬, ০৮:০০ পিএম
‘আনন্দ’ নয়, এবার হবে ‘বৈশাখী’ শোভাযাত্রা : সংস্কৃতিমন্ত্রী

শনিবার (৪ এপ্রিল) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে দুই কোটি ২২ লাখ টাকা ব্যয়ে মহম্মদপুর উপজেলা আধুনিক ডাকবাংলোর ডুপ্লেক্স বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ‘আনন্দ ও মঙ্গল শোভাযাত্রা একই অর্থ বহন করে। এবারের নববর্ষের শোভাযাত্রা হবে বৈশাখী শোভাযাত্রা নামে। এটি সর্বস্তরের সাধারণ মানুষ ও কৃষকের উৎসব। 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে দুই কোটি ২২ লাখ টাকা ব্যয়ে মহম্মদপুর উপজেলা আধুনিক ডাকবাংলোর ডুপ্লেক্স বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের যারা ভোট দিয়েছে আমরা তাদের কাজ করব, যারা আমাদের ভোট দেয়নি তাদেরও কাজ করব। ক্ষমতার অপব্যবহার যারা করবে তাদের আমরা কোনোক্রমেই সহ্য করব না। সবাই মিলে বিএনপিকে সফল করতে চাই।

যদি বিএনপিকে সফল করতে পারি এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি তবে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে।’ 

তিনি আরো বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট ক্ষমতায় থেকে নানা অনিয়মের সঙ্গে জড়িত হয়ে দেশকে একটি দারিদ্র্য দেশে পরিণত করেছে। সঠিক নেতৃত্বের অভাবে আমরা আজও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান একজন ডাইনামিক মানুষ। আমরা কোনো অনিয়মের সঙ্গে জড়িত হবো না।’

মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘আমরা কেউ গুম, খুন, হত্যার সঙ্গে জড়িত হবো না। বিগত সরকারের মতো দুর্নীতিও করব না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। মাদকের বিরুদ্ধে আমরা কোনো কম্প্রোমাইজ করব না।মাদকদ্রব্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. খান রোকনুজ্জামান ও আমিনুল ইসলাম পিকুল খানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান, মাগুরার জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী হাসীনা মমতাজ বেগমসহ প্রমুখ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)