নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের পালবাড়ি ঘোষপাড়ার ভাড়া বাসিন্দা বিপ্লব হোসেন হত্যা মামলায় স্ত্রীসহ চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই নাজনীন সুলতানা।
অভিযুক্ত আসামিরা হলেন, সদরের বড় ভেকুটিয়া গ্রামের আছির উদ্দিনের মেয়ে ও নিহতের স্ত্রী কুলসুম আক্তার কুলসুম, ইছালী গ্রামের পূর্বপাড়ার আব্দুল হাইয়ের ছেলে তসবিরুল হোসেন হৃদয়, আবু তাহেরের ছেলে আব্দুল মতিন ও শহরের পুলিশ লাইন টালিখোলার মৃত শেখ আমিরুল হকের ছেলে শেখ জিহাদ হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদরের কামারগন্না গ্রামের ইউনুচ আলীর ছেলে বিপ্লব হোসেন শহরের পালবাড়ি ঘোষপাড়ায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতো। বিপ্লব পেশায় দিনমুজুর হওয়ায় মাদকাসক্ত ছিল। তার বন্ধু হৃদয় মাঝে মাধ্যে তাদের বাসায় বেড়াতে আসতো। এরইমধ্যে বিপ্লবের স্ত্রীর সাথে হৃদয় পরোকিয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি বিপ্লব জানতে পাললে তাদের সংসারে চরম অশান্তি শুরু হয়। ২০২০ সালের ৩ জুন গভীর রাতে হৃদয় ও তার বন্ধু মতিন নিহত বিপ্লবের গ্রামের বাড়িতে একটি এ্যাম্বুলেন্সে গিয়ে জানায় হৃদয় মারা গেছে। তৎক্ষনিক নিহত বিপ্লবের পিতাসহ পরিবারের অন্যরা তার বাসায় এসে তাকে মৃত অবস্থায় পায়। বিপ্লবের মৃত্যুর বিষয়টি সন্দেহ হওয়ায় পুলিশকে অবহতি করে স্বজরেরা।
এ ঘটনায় নিহতের পিতা ইউনুচ আলী বাদী হরে পুত্রবধূসহ ৪ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়। দীর্ঘ তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৪ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত চারজন জামিনে আছে বলে উল্লেখ করা হয়েছে।
ধ্রুব/এস.আই