Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অচমকা ধেয়ে এলো মৌমাছির ঝাঁক, হুলের আঘাতে কিশোর হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৪ এপ্রিল,২০২৬, ১০:০৮ এ এম
অচমকা ধেয়ে এলো মৌমাছির ঝাঁক, হুলের আঘাতে কিশোর হাসপাতালে

যশোর সদর উপজেলায় এক কিশোরের ওপর মৌমাছির বিশাল এক ঝাঁক আচমকা ধেয়ে এসে ভয়াবহ আক্রমণ চালিয়েছে। এই আক্রমণে জিহাদ হোসেন (১৭) নামে ওই কিশোরের শরীরে কয়েকশ মৌমাছি হুল বিদ্ধ করলে সে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার লেবুতলা ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

অসুস্থ জিহাদ হোসেন ওই গ্রামের বাসিন্দা হাসান আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশেই একটি সজিনা গাছে দীর্ঘদিন ধরে মৌমাছির একটি বড় চাক ছিল। বিকেলের দিকে জিহাদ ওই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ চাকটি থেকে মৌমাছির বিশাল একটি ঝাঁক তার দিকে ধেয়ে আসে। মুহূর্তের মধ্যেই অসংখ্য মৌমাছি তাকে ঘিরে ধরে এবং মুখমন্ডল, পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে নির্বিচারে হুল ফোটাতে থাকে।

তার আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা বেগতিক দেখে দ্রুত মেডিসিন বিভাগে ভর্তি করার নির্দেশ দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৌমাছির বিষাক্ত হুলের তীব্র প্রতিক্রিয়ায় জিহাদের শরীরে এ্যালার্জি ছড়িয়ে পড়েছে এবং সে শারীরিকভাবে নিস্তেজ হয়ে পড়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মৌমাছির হুলে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। বিশেষ করে শরীরে একসাথে এত বেশি হুল বিদ্ধ হওয়া মারাত্মক জীবনঝুঁকি তৈরি করতে পারে। বর্তমানে কিশোর জিহাদ হোসেনের অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)