Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

স্বাধীনতার মূল লক্ষ্য ছিল  ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা : গোলাম রসুল এমপি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ০৫:৩০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ০৭:০৩ পিএম
স্বাধীনতার মূল লক্ষ্য ছিল  ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা : গোলাম রসুল এমপি

জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথিরে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জেলা জামায়াত আমির অধ্যাপক গোলার রসুল ছবি: ধ্রুব নিউজ

স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু নানা চ্যালেঞ্জের কারণে সেই লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।—মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথিরে বক্তব্যে সংসদ সদস্য ও জেলা জামায়াত আমির অধ্যাপক গোলার রসুল এ কথা বলেন। 

আজ বিকলে ৩টায়  প্রেসক্লাব  যশোর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শহর শাখা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাঈল হোসেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ইমরান হুসাইন।

আলোচনা সভায় প্রধান অতিথি  মহান স্বাধীনতা দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করতে এখন সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি।  বীর শহীদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর সরকারি এম.এম. কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা, অফিস সম্পাদক নুর-ই আলি নুর আল মামুন, সহকারী সেক্রেটারি গাজী মুকিতুল হক, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম, কামরুল ইসলাম শিহাব এবং মাহমুদুর রহমান প্রমুখ।

বক্তারা মহান স্বাধীনতা দিবসে দেশের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আদর্শে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)