Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শংকরপুরে জামায়াতের কর্মসংস্থান সামগ্রী বিতরণ

❒ দারিদ্র্য বিমোচনে টেকসই দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ মার্চ,২০২৬, ০২:১৮ পিএম
শংকরপুরে জামায়াতের কর্মসংস্থান সামগ্রী বিতরণ

জামায়াতে ইসলামী ৭নং নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে তুলে দেওয়া হয়েছে স্থায়ী আয়ের মাধ্যম ছবি: ধ্রুব নিউজ

আজ এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগের সাক্ষী হলেন যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার বসিন্দারা। কেবল সাময়িক খাদ্য বা বস্ত্র সহায়তা নয়, বরং একটি পরিবারকে চিরতরে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে তুলে দেওয়া হয়েছে স্থায়ী আয়ের মাধ্যম। জামায়াতে ইসলামী ৭নং নম্বর ওয়ার্ড আয়োজিত এই কর্মসূচি এলাকায় দারিদ্র্য বিমোচনের এক অনন্য ও টেকসই দৃষ্টান্ত স্থাপন করেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি ছিলেন যশোর শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর  মাওলানা ইসমাইল হোসেন। তিনি তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, জামায়াতে ইসলামী বিশ্বাস করে, মানুষকে বারবার সাহায্য করার চেয়ে তাকে উপার্জনের পথ দেখিয়ে দেওয়া বেশি কার্যকর। আমরা চাই এই ভ্যান এবং নগদ পুঁজি ব্যবহার করে একেকটি পরিবার যেন অভাবের অভিশাপ থেকে চিরমুক্তি পায়।

ওয়ার্ড সভাপতি মাওলানা মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক ওয়ার্ড  আমির আব্দুর রহিম টুটুল, ওয়ার্ড সেক্রেটারি সেলিম সেহাব,  সমাজ সেবক শহিদুল ইসলাম গাজী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন সহ-সেক্রেটারি স্বজন উদ্দিন।

অনুষ্ঠানে একজনকে মোটর চালিত ভ্যান এবং একজনকে পা চালিত ভ্যান ও ৮ হাজার নগদ টাকা, অপর একজনকে চিকিৎসা বাবদ ৮ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া অপর তিনজন কে  পাঁচজনকে ৫০০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

প্রধান অতিথি সমাজের বিত্তবান ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। আমরা যদি প্রতিটি অভাবী মানুষকে একটি আয়ের উৎস করে দিতে পারি, তবেই সমাজ থেকে দারিদ্র্যতা লাঘব হবে ইনশাআল্লাহ।

বক্তব্য শেষে তিনি এই মানবিক উদ্যোগের জন্য ৭নং ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)