Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২১ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

‘ভীতুর দল’ আমরা এটি মনে রাখব!-ন্যাটো মিত্রদেরকে ডোনাল্ড ট্রাম্প

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ২১ মার্চ,২০২৬, ১২:১৮ এ এম
‘ভীতুর দল’ আমরা এটি মনে রাখব!-ন্যাটো মিত্রদেরকে ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: ফাইল


এবার ন্যাটো মিত্রদের উপর ভীষন চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তাদেরকে

 ‘ভীতু’ এবং ‘কাপুরুষ’ কোনোটা বলতে বাদ রাখেননি।করেছেন কঠোর সমালোচনাও।

স্থানীয় সময় আজ শুক্রবার হোয়াইট হাউসে ‘কমান্ডার ইন চিফ ট্রফি’ প্রদান অনুষ্ঠানে তিনি এ সমালোচনা করেন। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ন্যাটো মিত্রদের সমর্থন চেয়েছিলেন ট্রাম্প। সামরিক জোটটির মিত্রদের প্রতি তিনি আহ্বান জানিয়েছিলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে তারা যেন সেখানে যুদ্ধজাহাজ মোতায়েন করে। কিন্তু প্রায় কোনো মিত্র দেশই এতে আগ্রহ দেখায়নি। এটা নিয়ে তিনি বেশ হতাশ ও ক্ষুব্ধ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট এদিন তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রকে ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ!’ তিনি তার মিত্রদের তিরস্কার করে বলেন, তারা ‘একটি পারমাণবিক শক্তিধর ইরানকে থামানোর লড়াইয়ে যোগ দিতে’ ব্যর্থ হয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার ফলে ‘তেলের উচ্চ দামের জন্য (আমাদের কাছে) অভিযোগ করছে’।

ট্রাম্প তার পোস্টে আরও যোগ করেছেন, ‘ভীতুর দল, আমরা এটি মনে রাখব!’

 

ধ্রুব/ টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)