Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২১ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মোজতবা খামেনি আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে চান

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ২১ মার্চ,২০২৬, ১২:০৬ এ এম
মোজতবা খামেনি আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে চান

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি ছবি: ফাইল


জাতির উদ্দেশে এক বার্তায়  ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি বলেছেন, ইরানের জনগণ একই সঙ্গে রোজা রাখা ও ‘সংগ্রাম’ চালিয়ে যাওয়ার মাধ্যমে অদম্য মনোবল দেখিয়েছে।এর ফলে শত্রু এরই মধ্যে দুর্বল হতে শুরু করেছে।

খামেনি  আরও বলেন, জাতীয় ঐক্যই শত্রুকে পিছু হটতে বাধ্য করবে। একই সঙ্গে আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে পাকিস্তানের কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরেছেন তিনি।

এই বার্তায় খামেনি বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে ইরান মধ্যস্থতা করতে রাজি। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে সংলাপ সহজ করতে এবং অঞ্চলে স্থিতিশীলতা ও সহযোগিতা বাড়াতে ইরান প্রস্তুত।

ওই বার্তায় তিনি অভিযোগ করেন, ইরানের প্রতিপক্ষরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। বিশেষভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করার অপচেষ্টার কথা উল্লেখ করেন। তিনি পাকিস্তানকে ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বলে বর্ণনা করেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বজায় রাখা ও শক্তিশালী করার উপর জোর দেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সরাসরি ইরানের বাহ্যিক শত্রু হিসেবে উল্লেখ করে খামেনি বলেন, ইরানি জনগণের ঐক্যই এই শক্তিগুলোর উচ্চাকাঙ্ক্ষা ব্যর্থ করে দেবে। সমষ্টিগত শক্তি ও জনগণের সংহতিই শেষ পর্যন্ত শত্রুর পরিকল্পনার পরাজয় নিশ্চিত করবে বলে তিনি মনে করেন।

ইরানি সমাজের ভেতরের ঐক্য বাহ্যিক চাপ মোকাবিলায় নির্ধারক ভূমিকা রাখছে এবং এই অভ্যন্তরীণ সংহতি আঞ্চলিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জে ইরানের প্রতিক্রিয়াকে সামনে থেকে পরিচালিত করতে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র- দৈনিক আমার দেশ

ধ্রুব/ টিএম

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)