Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২১ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঈদের আমেজে বেনাপোলে প্রীতি ফুটবল ও ক্রিকেটের ঘোষণা

বেনাপোল (শার্শা) প্রতিনিধি বেনাপোল (শার্শা) প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ২০ মার্চ,২০২৬, ০৭:১৬ পিএম
ঈদের আমেজে বেনাপোলে প্রীতি ফুটবল ও ক্রিকেটের ঘোষণা

বেনাপোল বি.কে.এস ক্রীড়া সংস্থা সংবাদ সম্মেলন করে ছবি: ধ্রুব রিউজ

পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে বেনাপোলে আয়োজিত হতে যাচ্ছে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ। বেনাপোল বি.কে.এস ক্রীড়া সংস্থার উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সংবাদ সম্মেলন ও ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটি। অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম এবং সদস্য সচিব রাহানুজ্জামান দ্বীপু উপস্থিত থেকে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ঈদের খুশিকে আরও প্রাণবন্ত করতে এবং মাঠের খেলোয়াড়দের মধ্যে হৃদ্যতা বাড়াতে আমরা এই প্রীতি ম্যাচের আয়োজন করছি। দীর্ঘদিন পর একই মাঠে এলাকার অভিজ্ঞ প্রবীণ এবং উদীয়মান নবীন খেলোয়াড়দের মিলনমেলা বসবে। এটি শুধু খেলা নয়, বরং একটি উৎসব হিসেবে গণ্য হবে।

আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রাণিত করবে এবং বেনাপোলের স্থবির হয়ে পড়া ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। সাবেক খেলোয়াড়দের অভিজ্ঞতা আর বর্তমানদের তারুণ্যের এই লড়াই দেখতে এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে এখনই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে বেনাপোল পৌর এলাকার নির্দিষ্ট মাঠে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)