Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২১ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ঝড়-বৃষ্টি: ময়দানে ঈদের জামাত নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২০ মার্চ,২০২৬, ০৬:৪৯ পিএম
যশোরে ঝড়-বৃষ্টি: ময়দানে ঈদের জামাত নিয়ে শঙ্কা

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোরের আকাশ-বাতাসে এখন উৎসবের আমেজ থাকলেও, আজ বিকেলের আকস্মিক ঝড় ও অব্যাহত বৃষ্টি সেই আনন্দে কিছুটা বিঘ্ন ঘটিয়েছে। বিশেষ করে শার্শাসহ জেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় প্যান্ডেল ও ঈদগাহ ময়দান ক্ষতিগ্রস্ত হওয়ায় ঈদের প্রধান জামাতগুলো মাঠে হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আজ বিকেল থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা) অব্যাহত রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই ধারা অব্যাহত থাকলে জেলার অনেক এলাকায় খোলা মাঠের পরিবর্তে নিকটস্থ বড় মসজিদগুলোতে ঈদের জামাত স্থানান্তরের প্রাথমিক প্রস্তুতি রাখা হয়েছে।

যশোর পৌরসভার ব্যবস্থাপনায় শহরের কেন্দ্রীয় ঈদগাহে প্রতিবছরের মত এবারও দুটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম জামাত: সকাল ৮টা (ইমামতি করবেন মাওলানা মুফতি ইয়াসিন আলম)। দ্বিতীয় জামাত: সকাল ৯টা (ইমামতি করবেন মাওলানা মুফতি ইলিয়াস)।

পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন জানিয়েছেন, বৃষ্টি মাথায় রেখেই পুরো মাঠ ত্রিপল ও সামিয়ানা দিয়ে ঢাকা হয়েছে। তবে বৃষ্টির তীব্রতা বাড়লে মুসল্লিদের দুর্ভোগ লাঘবে শহরের বড় মসজিদগুলোকে বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হচ্ছে।

জেলার ৬টি সংসদীয় আসনের সংসদ সদস্য ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন। জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কেন্দ্রীয় ঈদগাহে নামাজ শেষে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। যশোর-১ আসনের এমপি মাওলানা আজিজুর রহমান বাগআঁচড়ার দারুল আমান ঈদগাহে নামাজ পড়বেন। পরে তিনি সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির  অধ্যাপক গোলাম রসুল বাড়ারপাড়ার  পাইকপাড়ায় , যশোর-৫ (মণিরামপুর)-এ গাজী এনামুল হক (কাশিপুর বটতলা ঈদগাহ) এবং যশোর-৬ (কেশবপুর)-এ অধ্যাপক মুক্তার আলী কেশবপুরে নামাজ আদায় করবেন। উল্লেখ্য, যশোর-২ আসনের এমপি ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

জেলায় প্রায় এক হাজার ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে ৯৩টি স্থানে বড় পরিসরে জামাত হওয়ার কথা। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি ঈদগাহে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তবে বৃষ্টির কারণে মাঠ অনুপযুক্ত হলে স্থানীয় ঈদগাহ কমিটিগুলোকে দ্রুত নিকটস্থ মসজিদে জামাত আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)