Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরের ৬ এমপি কে কোথায় পড়বেন ঈদের নামাজ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ মার্চ,২০২৬, ০৪:৪৯ পিএম
আপডেট : শুক্রবার, ২০ মার্চ,২০২৬, ০১:০৬ এ এম
যশোরের ৬ এমপি কে কোথায় পড়বেন ঈদের নামাজ

ছবি আসনের ক্রমানুসারে বিন্যাস ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে যশোরের ৬টি সংসদীয় আসনের নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। দেশের বাইরে থাকা একজন বাদে বাকি ৫ জনই নিজ নিজ এলাকার ঈদগাহে নামাজ আদায় করবেন বলে জানা গেছে।

·         যশোর-১ (শার্শা): সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান তার নিজ এলাকা বাগআঁচড়ার দারুল আমান ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন।

·         যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা): এই আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ ব্যক্তিগত প্রয়োজনে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি সেখানেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

·         যশোর-৩ (সদর): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী   প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত যশোর শহরের প্রাণকেন্দ্র শহরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি ঈদগাহ ময়দানেই সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

·         যশোর-৪ (বাঘেরপাড়া-অভয়নগর): সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল তার নিজ গ্রাম বাঘারপাড়ার পাইকপাড়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।

·         যশোর-৫ (মণিরামপুর): সংসদ সদস্য গাজী এনামুল হক এমপি ঈদের নামাজ আদায় করবেন মনিরামপুর পৌরসভাধীন উপজেলার সর্ববৃহৎ ঈদের জামায়াত কাশিপুর বটতলা ঈদগাহ ময়দানে।
ঈদের নামাজ শেষে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের জনগনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

·         যশোর-৬ (কেশবপুর): সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী তার নিজ নির্বাচনী এলাকা কেশবপুরের কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)