Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৮ মার্চ,২০২৬, ০৭:০৫ পিএম
আপডেট : বুধবার, ১৮ মার্চ,২০২৬, ০৭:৪৬ পিএম
যশোরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার যশোর শহরের একটি মিলনায়তনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর, অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো: আব্দুল কাদের। মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর আমীর, মাওলানা ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস। সংযম ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমাদের এই মাসের শিক্ষা ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)