Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১১ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছা ইউএনও রনি খাতুনকে রাজশাহীতে পদায়ন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ১০ মার্চ,২০২৬, ০৭:৫৬ পিএম
ঝিকরগাছা ইউএনও রনি খাতুনকে রাজশাহীতে পদায়ন

মোছা. রনি খাতুন ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনি খাতুন-কে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিনিয়র সহকারী কমিশনার পদে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

5বুধবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এই আদেশ জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত উক্ত প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশাসনিক প্রয়োজনে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুন-কে প্রত্যাহার করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম-কেও বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। ঝিকরগাছা ইউএনওর মতো তাকেও রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পদায়নের বিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন সংবাদমাধ্যমকে বলেন—আমি সরকারের এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে সম্মান জানাই। প্রশাসনিক প্রক্রিয়ায় বদলি একটি নিয়মিত বিষয়। আমার নতুন কর্মস্থলেও আমি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রাখার সর্বোচ্চ চেষ্টা করব।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)