Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

তেলের দাম কমেছে বিশ্ব বাজারে

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১০ মার্চ,২০২৬, ১০:১২ এ এম
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ,২০২৬, ১০:২৫ এ এম
তেলের দাম কমেছে বিশ্ব বাজারে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে।

সোমবার (৯ মার্চ) তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ওঠার পর দ্রুত নেমে আসে। গত ২৪ ঘণ্টায় বৈশ্বিক জ্বালানি বাজারে বেশ অস্থিরতা দেখা গেছে।

এর আগের দিন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়, যা ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর প্রথমবারের মতো এমন উচ্চতায় পৌঁছায়।

তেলের দাম বৃদ্ধির প্রভাবে এশিয়া ও ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে ব্যাপক বিক্রি শুরু হয়। একই সঙ্গে নিউইয়র্কের ওয়াল স্ট্রিটও দিনের শুরুতে চাপের মুখে পড়ে।

পরিস্থিতির দিকে নজর রেখে পরে ট্রাম্প বক্তব্য দেন। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ‘প্রায় পুরোপুরি শেষের পথে’।

এর আগে সোমবার একসময় ব্যারেলপ্রতি ১১৯.৫০ ডলার পর্যন্ত ওঠা ব্রেন্ট ক্রুডের দাম দ্রুত কমে দিনের শেষে ৯৮.৯৬ ডলারে নেমে আসে। সূত্র: বিবিসি নিউজ

ধ্রুব/এস

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)