Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৮ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে শহরে রাতে ৭ মার্চের ভাষণ প্রচারের সময় হ্যান্ডমাইক জব্দ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৭ মার্চ,২০২৬, ১১:৩১ পিএম
আপডেট : রবিবার, ৮ মার্চ,২০২৬, ১২:১৬ এ এম
যশোরে শহরে রাতে ৭ মার্চের ভাষণ প্রচারের সময় হ্যান্ডমাইক জব্দ

প্রাচীরের উপর হ্যান্ডমাইক পরে পুলিশ সেটি জব্দ করে ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরে রাতে হ্যান্ডমাইকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচারের সময় যশোর কোতোয়ালি থানা পুলিশ একটি হ্যান্ড মাইক জব্দ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শনিবার রাত পৌনে দশটার দিকে যশোর শহরের চার খাম্বার মোড়ের একটি বাড়ির প্রাচীরের ওপর মাইকটি রাখা ছিল। হ্যান্ড মাইকে রেকর্ড করা শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার হচ্ছিল। ভাষণের প্রচারের সংবাদ শুনে স্থানীয় লোকজন জড়ো হয়। কিন্তু মাইকের কাছে কাউকে দেখতে পাওয়া যায়নি। স্থানীয় লোকজন পুলিশেকে জানালে কোতোয়ালি থানার এসআই আবুবক্কার ঘটনাস্থলে যান এবং রাত দশটার দিকে মাইকটি জব্দ করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, চার খাম্বার মোড় এলাকার একটি বাড়ির প্রাচীরের উপর রাখা একটি হ্যান্ডমাইকে ভাষণ প্রচার হচ্ছিল। স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে সেখানে একজন সাব-ইন্সপেক্টর গিয়ে মাইকটি জব্দ করে নিয়ে এসেছে। তবে কে এই ঘটনার সাথে জড়িত তা জানা যায়নি। পুলিশ খোঁজখবর নিচ্ছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)