Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাপ্পী’ সিন্ডিকেট ধরা, ১০ সাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৭ মার্চ,২০২৬, ০৮:৪১ পিএম
বাপ্পী’ সিন্ডিকেট ধরা, ১০ সাইকেল উদ্ধার

চোরের স্কেচ ছবি:

দুই বাপ্পী। একজনের কাজ  সুযোগ বুঝে সাইকেল ‘উধাও’ করা, আর অন্যজন নিজ ঘরে সেসবের ‘হাট’ বসায়। আজ জনতা ও পুলিশে ধরা পড়েছে এই ‘বাপ্পী সিন্ডিকেট’। তাদের আস্তানা থেকে উদ্ধার হয়েছে ১০টি চোরাই বাইসাইকেল, ধারালো অস্ত্র ও মাদক।

ঘটনার সূত্রপাত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে। শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি অন্ধকার গলিতে বাইসাইকেল চুরির চেষ্টা করছিল কিশোর  বাপ্পী। এ সময় হাতেনাতে ধরা পড়ে সে। শুরু হয় জেরা। পুলিশের উপস্থিতিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—সে তো কেবল চুরির কারিগর, আসল মজুতদার অন্যজন।

ছোট বাপ্পীর স্বীকারোক্তি অনুযায়ী মাঝরাতে পুলিশ হানা দেয় ষষ্টিতলাপাড়া রেল কোয়ার্টারে। সেখানে মেলে বড় বাপ্পীর সন্ধান। সেখানে গিয়ে দেখা যায় এক আজব কারবার। বড় বাপ্পীর ঘর যেন চোরাই সাইকেলের গুদাম। একে একে উদ্ধার করা হয় ১০টি বিভিন্ন মডেলের সাইকেল। সেই সাথে মাদক ও বার্মিজ চাকুর সন্ধানও পায় পুলিশ।

গ্রেফতারকৃত ছোট বাপ্পী ফরিদপুরের ফরহাদ হোসেনের ছেলে এবং বড় বাপ্পী যশোর শহরের মৃত খোকন মোল্লার ছেলে। এই ‘চোর-মজুতদার’ জুটির বিরুদ্ধে চুরি, মাদক ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে শ্রীঘরে পাঠানো হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)