Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও পণ্যসহ আটক ১

শার্শা প্রতিনিধি শার্শা প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ মার্চ,২০২৬, ০৭:২৭ পিএম
যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও পণ্যসহ আটক ১

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ চোরাচালান পণ্যসহ একজন আটক হয় ছবি: ধ্রুব নিউজ

যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ চোরাচালান পণ্যসহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী এই অভিযান চালানো হয়। অভিযানে ৪৪৫ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, ৫০টি শাড়ি, ২০৬টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিজিবির হিসাবমতে, জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

অভিযান চলাকালে যশোরের ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের বাসিন্দা মৃত মনছব গাজীর ছেলে মো. আমিনুর রহমান (৫২)-কে আটক করা হয়।

এই সফল অভিযান প্রসঙ্গে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক তৎপরতা কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, জনস্বার্থে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এই ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)