Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৬ মার্চ,২০২৬, ১২:২৫ এ এম
ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: ফাইল


ইরান যদি মার্কিন সম্পৃক্ততা ছাড়া উত্তরসূরি নির্বাচনের চেষ্টা করে তাহলে তেহরান ‘সময় অপচয়’ করবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে  তিনি বলেছেন, তিনি মনে করেন ইরানের পরবর্তী নেতা নির্বাচনে ব্যক্তিগতভাবে তাকে যুক্ত থাকতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকেও তিনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মানেতে নারাজ।

মুজতবা খামেনিকে ইরানের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি জানেন উল্লেখ করে ট্রাম্প বলেন, এটা তিনি মেনে নেবেন না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘খামেনির ছেলে দুর্বল। নির্বাচন (ইরানের পরবর্তী নেতা) প্রক্রিয়ায় আমাকে জড়িত থাকতে হবে।’

আগের নেতৃত্বের নীতিগুলো অনুসরণ করবেন এমন নেতৃত্ব তিনি মানবেন না বলেও সাফ জানিয়েছেন ট্রাম্প।  তিনি এমন কোনো নতুন ইরানি নেতাকে মানবেন না যিনি আগের নেতৃত্বের নীতিগুলো অনুসরণ করবেন । তিনি সতর্ক করে দিয়ে বলেন, এটি করলে আগামীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় সংঘাতের ঝুঁকি তৈরি হবে। তিনি আরও বলেন, ‘খামেনির ছেলে আমার কাছে অগ্রহণযোগ্য। আমরা এমন কাউকে চাই যে ইরানে সমৃদ্ধি এবং শান্তি আনবেন।’

সূত্র: আল জাজিরা

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)