অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের অভয়নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে খুলনা-যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে নওয়াপাড়া নূরবাগ চত্বরে জেলা পরিষদ ভবনের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম আশিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মিনারুল ইসলাম, অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক সরদার শরীফ হোসেন, উপজেলা ছাত্রশিবিরের পরিচালক সাজিদ হাসান, থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ সাকিব হাসান এবং কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ফয়সাল আহমেদ। এছাড়া শিবির নেতা ইয়াসিন ও হাসিবুলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও সমর্থকরা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম আশিকুজ্জামান বলেন, আমরা পুনরায় দখলবাজ ও ফ্যাসিস্টদের হাতে দেশকে তুলে দিতে চাই না। আমরা একটি মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত ক্যাম্পাস এবং সমাজ গড়তে চাই।
তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে যাদের হাতে দেশ নিরাপদ, তাদেরকেই আগামী দিনে দেশ পরিচালনার জন্য নির্বাচিত করতে হবে।