Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ভোট কেন্দ্র পাহারা দিয়ে ফলাফল বুঝে নেওয়ার আহ্বান অনিন্দ্য ইসলাম অমিতের

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি,২০২৬, ১২:১০ পিএম
ভোট কেন্দ্র পাহারা দিয়ে ফলাফল বুঝে নেওয়ার আহ্বান অনিন্দ্য ইসলাম অমিতের

হৈবতপুর ইউনিয়নের মানিকদিহী গ্রামে নির্বাচনী প্রচারণার শুরুতে এক পথসভা করেন অনিন্দ্য ইসলাম অমিত ছবি: ধ্রুব নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-০৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত দেড় যুগ এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী ১২ ফেব্রুয়ারি সেই কাঙ্ক্ষিত ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ভোট যাতে আর কেউ চুরি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে।

শুক্রবার সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মানিকদিহী গ্রামে নির্বাচনী প্রচারণার শুরুতে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত নারী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন। ভোট দিয়েই ঘরে না ফিরে ভোটকেন্দ্রের বাইরে অবস্থান নিন।

পুরুষদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, আপনারা সকালে ভোট দেবেন এবং ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা না করা পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না। অতীতে আমাদের ভোট চুরি, ছিনতাই ও ডাকাতি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বহু প্রতীক্ষার এই ভোট যাতে কেউ কেড়ে নিতে না পারে, সেজন্য আমরা ভোটকেন্দ্র পাহারা দেব এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে ফলাফল বুঝে নেব।

বিগত নির্বাচনগুলোর সমালোচনা করে তিনি বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে জনগণের ভোট ছাড়াই কথিত জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিল। তারা আপনাদের এলাকার কোনো উন্নয়ন করেনি।

স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, আমার পিতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে আপনারা যতবারই ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছেন, ততবারই তিনি এই এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন। আগামী দিনে আপনারা আমাকে সুযোগ দিলে আমি এই এলাকার নতুন করে উন্নয়ন করবো। বিশেষ করে, এই কৃষিপ্রধান অঞ্চলের কৃষকদের সুবিধার্থে একটি হিমাগার (কোল্ড স্টোরেজ) নির্মাণ করা হবে।

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)