অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী সভা ও ধানের শীষ প্রতীকের সমর্থনে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে অভয়নগরস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৮ যশোর-৪ আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মতিয়ার রহমান ফারাজী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল খান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি ও বিএনপি নেতা এস এম মুজিবার রহমান, থানা বিএনপির সহ-সভাপতি শাহ জুবায়ের হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপি সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মশিউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফিরোজ আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি-সম্পাদকগণ।
দলীয় সভা শেষে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি নির্বাচনী কার্যালয় থেকে শুরু হয়ে খুলনা-যশোর মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।