Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে র‌্যালি

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি,২০২৬, ০৩:২৫ পিএম
ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে র‌্যালি

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় ছবি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বেনাপোল বলফিল্ড থেকে র‍্যালিটি শুরু হয়ে বন্দর ও বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শার্শা উপজেলা শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত এই র‍্যালিতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’—এই স্লোগানটি শোভা পাচ্ছিল। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে বেনাপোলের রাজপথ। র‍্যালি চলাকালে নেতাকর্মীদের কণ্ঠে উচ্চারিত হয় উদ্দীপনামূলক কবিতার পঙ্‌ক্তি— জাহেলি আঁধার পেরিয়ে এসেছে দিন বদলের বাঁক, পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদির ডাক।

১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইসলামী ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, মেধার বিকাশ এবং আদর্শিক ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরির লক্ষ্যে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় আজ সারা দেশের ন্যায় বেনাপোলেও উদযাপিত হলো ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।

আয়োজক নেতৃবৃন্দ জানান, ইসলামী আদর্শের ভিত্তিতে একটি বৈষম্যহীন, সৎ ও মেধাভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় থেকেই এবারের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি পালন করা হচ্ছে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে র‍্যালিটি সম্পন্ন করার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)