Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আলোকিত মানুষ গড়তে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা জরুরি: এমপি ফরিদ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৬:০৮ পিএম
আলোকিত মানুষ গড়তে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা জরুরি: এমপি ফরিদ

পুরস্কার বিতরণে এমপি মোসলেহ উদ্দীন ফরিদ ছবি: ধ্রুব নিউজ

শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আলোকিত মানুষ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদ।

তিনি বলেছেন, ভালো যুবক-যুবতী ও তরুণ প্রজন্ম গড়ে তুলতে পারলে বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হবে, যেখানে সবাই ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে ফুলকুঁড়ি আসর যশোর শাখার উদ্যোগে আয়োজিত শিশুকিশোর সমাবেশ, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সংগঠনটির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, আলোকিত মানুষ তৈরি করাই এ ধরনের সংগঠনের অন্যতম মূল উদ্দেশ্য। এজন্য ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভালো মানুষ হওয়ার চর্চাও করতে হবে।

তরুণ সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, অপসংস্কৃতি ও মাদক বর্তমানে সমাজের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ইন্টারনেট ও গণমাধ্যমের অবাধ ব্যবহারের যুগে এসব মাধ্যমের কিছু বিষয় তরুণ-তরুণীদের সঠিকভাবে গড়ে ওঠার ক্ষেত্রে অন্তরায় হতে পারে। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের চর্চা জরুরি।

তিনি আরও বলেন, শিক্ষক ও বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া একজন ভালো মানুষের গুরুত্বপূর্ণ গুণ। শিশু-কিশোরদের মধ্যে এসব মূল্যবোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ফুলকুঁড়ি আসর যশোর শাখার সহসভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দীন ও যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।

“পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে চিত্রাঙ্কন, কবিতা ও সংগীতসহ পাঁচটি বিভাগে বিজয়ী ৭০ শিক্ষার্থীকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর যশোরের পরিচালক মহিবুল্লাহ হোসেন, সংগঠনের অন্যান্য সংগঠক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)