Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৩:৩২ পিএম
৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে গাজীপুরে গুদামের আগুন ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার পশ্চিম শৈলডুবিতে অবস্থিত ‘সুপ্রিম গার্মেন্টস’-এর সুতা ও কার্টুনের গুদামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা প্রায় চার ঘণ্টার যৌথ প্রচেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন অগ্নিনির্বাপক কর্মীরা।

​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে গুদামটিতে প্রথম আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা নিজস্ব উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসকে দ্রুত খবর দেন।

​সংবাদ পেয়ে প্রথমে কাশিমপুর ডিবিএল মিনি ও সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে আরও ৫টি ইউনিট তাদের সাথে যুক্ত হয়।

​অগ্নিকাণ্ডের বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, "আগুন যেন কোনোভাবেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য আমরা চতুর্দিক থেকে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে অগ্নিনির্বাপণ কৌশল গ্রহণ করি। তবে ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে কাজ চালাতে বেশ হিমশিম খেতে হয়েছে। পরবর্তীতে ৯টি ইউনিটের সমন্বিত ও নিরলস প্রচেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।"

​ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও নিশ্চিত করেছেন যে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের মূল কারণ এবং এতে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা ফায়ার সার্ভিসের তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)