নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে সচেতনতামূলক অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার দফতর সম্পাদক জনাব নূর-ই-আলী নূর মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী যশোর শহর শাখার ভারপ্রাপ্ত আমীর জনাব মাওলানা ইসমাইল হোসেন।
অভিযানকালে এলাকার বিভিন্ন সড়ক, অলিগলি ও নর্দমায় মশক নিধন ওষুধ ছিটানো হয় এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সর্বসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। এ সময় সংগঠনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ এলাকাবাসী অভিযানে অংশ নেন।