Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে মাদক, চুরি ও পারিবারিক সহিংসতার অভিযোগে ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ০৯:৫৮ পিএম
যশোরে মাদক, চুরি ও পারিবারিক সহিংসতার অভিযোগে ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মাদক সেবন ও ক্রয়-বিক্রয়, চুরি এবং মা-বাবাকে মারধরের অপরাধে পৃথক স্থান থেকে আটক ৮ জনকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের সংক্ষিপ্ত বিচার আদালত (সামারি ট্রায়াল)।

বুধবার (৭ অক্টোবর) আসামিরা আদালতের কাছে বিচারকদের সামনে নিজেদের অপরাধ স্বীকার করায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল, সঞ্জয় পাল ও সাকিব আহম্মেদ ইমন পৃথক আদেশে এসব রায় ঘোষণা করেন।

মাদক সেবন ও মা-বাবাকে মারধর: মাদকসেবন, বাবা-মাকে মারধর, গালিগালাজ ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের সাগরের ছেলে সম্রাটকে আটক করে কোতোয়ালী মডেল থানা-পুলিশ। আদালতে পেশ করা হলে আসামির স্বীকারোক্তির ভিত্তিতে বিচারক তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।

ইয়াবাসহ দুই মাদক কারবারি সাজাপ্রাপ্ত: মঙ্গলবার রাতে কেশবপুর থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবাসহ মির্জানগর গ্রামের মৃত জাকাত আলীর ছেলে মেহেদী হাসান এবং ২ পিস ইয়াবাসহ সাগরদাঁড়ি গ্রামের আজিজুর মোড়লের ছেলে হাসিবুর রহমান সাগরকে আটক করে। বিচারক শুনাইন শেষে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রেললাইন এলাকা থেকে গাজা উদ্ধার: ঝিকরগাছার কুন্দিপুর গ্রামের মাঠপাড়ার রেললাইনের পাশ থেকে গাঁজাসহ পুরাতন নাভারণ বাজারের মৃত রমিছ উদ্দিনের ছেলে রিপন আলী এবং ইসলামপুর মাঝেরপাড়ার মৃত নুর ইসলাম পাটোয়ারীর ছেলে আলমকে আটক করে পুলিশ। আসামিরা দোষ স্বীকার করায় আদালত তাদের ১ মাসের সশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এছাড়া ঝিকরগাছার সন্তোষনগর গ্রাম থেকে ৩ পিস ইয়াবাসহ একই গ্রামের রায়হান বাবু ও রিফাজ হোসেনকে আটক করে পুলিশ। তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

পানির পাম্প চুরি: মণিরামপুরের শৈলী বাজারে স্থানীয় জনগণ সাকিব হোসেন নামে এক তরুণকে পানির পাম্পসহ ধরে ফেলে। তেঁতুলিয়া গ্রামের মাসুদ রানার বাড়ি থেকে পাম্পটি চুরির কথা স্বীকার করলে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আদালত ৩৭৯ ও ৪১১ ধারায় সাকিবকে ২ মাস করে সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা প্রদান করেন। রায় অনুযায়ী তার এই সাজা পর পর কার্যকর হবে। সাজাপ্রাপ্ত সাকিব মণিরামপুরের কাশেমপুর গ্রামের শাহিনুর আলমের ছেলে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)