Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জামায়াতের মশক নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ১১:৩৬ এ এম
আপডেট : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৭:০৮ পিএম
যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জামায়াতের মশক নিধন অভিযান

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে যশোরের ৫ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান-২০২৬ পরিচালিত হয়। ছবি: ধ্রুব নিউজ

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে যশোরের ৩ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান-২০২৬ পরিচালিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সম্পাদক ও যশোর পৌরসভার মেয়র প্রার্থী নূর-ই-আলী নূর মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী যশোর শহর শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেন এবং ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: নাসির উদ্দিন।

অভিযানকালে নেতৃবৃন্দ ওয়ার্ডের বিভিন্ন সড়ক, নালা ও মশা প্রজননপ্রবণ এলাকাগুলোতে মশক নিধন ওষুধ স্প্রে এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় স্থানীয় জনগণকে ডেঙ্গু সচেতনতায় নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে সংগঠনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ এলাকাবাসী অংশ নেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)