Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ১১:৩৩ এ এম
চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

চৌগাছায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে  এক ব্যক্তির মৃত্যু হয়। ছবি: ধ্রুব নিউজ

চৌগাছায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে  এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর আগে ওই ব্যক্তি নিজের নাম মিজানুর রহমান এবং বাড়ি কুষ্টিয়ার লালন শাহ বাজারসংলগ্ন বাটকেমারি গ্রামে বলে জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৩টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের বাসিন্দা ইদ্রিস আলীর বাড়িতে তিনজনের একটি দল চুরির উদ্দেশ্যে ঢোকে। গোয়ালঘরের তালা ভাঙার শব্দ পেয়ে গৃহকর্তা ইদ্রিস আলী চিৎকার দিলে গ্রামবাসী ধাওয়া করে দুজনকে পালিয়ে যেতে দেখলেও মিজানুরকে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার বিবরণ দিয়ে গৃহকর্তা ইদ্রিস আলী জানান, “রাতে ঘর থেকে বের হয়ে দেখি গোয়ালঘরে অচেনা তিনজন লোক। আমার চিৎকারে গ্রামবাসী এসে ধাওয়া করে একজনকে ধরে ফেলে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

স্থানীয়দের অভিযোগ, বাঘারদাড়ি গ্রামে দীর্ঘ দিন ধরেই থেমে থেমে গরু চুরি হচ্ছে। এক বছর আগে ইদ্রিস আলীর নিজেরই তিনটি গরু চুরি হয়েছিল। গত দুই-তিন বছরে গ্রামটি থেকে অন্তত ১০টি গরু চুরি হওয়ায় গ্রামবাসী বাধ্য হয়ে রাতে পাহারা বসান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেজা জানান, গুরুতর আঘাতজনিত কারণেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সাধারণ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)