Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল সীমান্তে ৩ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৫:৩১ পিএম
বেনাপোল সীমান্তে ৩ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

জব্দকৃত মালামাল ছবি: ধ্রুব নিউজ

যশোর বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৫ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ৩৮টি শাড়ি, একটি থ্রি-পিস, তিনটি কম্বল ও সাতটি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৬ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচারকারী চক্রের বিরুদ্ধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, বিশেষ পরিকল্পনার আওতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি।
সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)