Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৪ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ব্যবসায়িক অংশীদারের বিরুদ্ধে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ১২:০১ পিএম
ব্যবসায়িক অংশীদারের বিরুদ্ধে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন

আজ বুধবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন নারী উদ্যোক্তা নাসরিন নূর জাহান। ছবি: ধ্রুব নিউজ

ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচারের প্রতিবাদ জানিয়েছেন এক নারী উদ্যোক্তা। ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার সম্মানহানি এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। আজ বুধবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন নারী উদ্যোক্তা নাসরিন নূর জাহান।

লিখিত বক্তব্যে নারী উদ্যোক্তা নাসরিন নূর জাহান বলেন, দীর্ঘদিন ধরে তিনি সততা ও সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। ‘টনি খান হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন তারা সাতজন। এর মধ্যে তিনি এবং মুসলিমা খাতুন প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। সম্প্রতি তিনি উন্নয়ন ও সুশাসনের স্বার্থে ব্যবসায়িক হিসাব-নিকাশ পর্যালোচনার তাগিদ দিলে মুসলিমা খাতুনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও অভিযোগ করেন, যশোরের ওই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধকে উদ্দেশ্যমূলকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি ফেসবুক লাইভ ও বিভিন্ন মাধ্যমে মানহানিকর বক্তব্য প্রচার করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৫ জুন প্রতিষ্ঠানে উপস্থিত সাক্ষীদের সামনেও তাকে অপমানজনক ভাষায় হেনস্তা করা হয় এবং ক্ষতির হুমকি দেওয়া হয়। এসব ঘটনায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। এ সময় তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কাছে মিথ্যা অপপ্রচার বন্ধ, জড়িতদের আইনের আওতায় আনা, তার ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ এবং একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফারজানা ইয়াসমিন বিপাশা ও রেহেনা ইসলাম।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)