Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৮ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রাত পোহালেই যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ,২০২৬, ০৯:২০ পিএম
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ,২০২৬, ০৯:৫০ পিএম
রাত পোহালেই যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচন

আগামিকাল শনিবার যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন। এদিন বেলা ১২টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১৫ পদের বিপরীতে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।  স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য পদে আশরাফুল আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ১৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আইনজীবীরা বলছেন, এবারের নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। গতবার তাজু ও বোরহান দুজনেই সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলো। এবার তাদেরকে এগিয়ে রেখেছেন সাধারণ ভোটররা বলে মন্তব্য করছেন আইনজীবীরা। 

সমিতি সূত্র জানায়, তাজু-বোরহান পরিষদ থেকে ১০ জন প্রার্থী অংশ নিচ্ছেন। সভাপতি পদে তাজ হোসেন তাজু, সাধারণ সম্পাদক পদে বোরহান উদ্দিন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক পদে প্রবী চক্রবর্তী ও রফিকুজ্জামান সজিব, অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময়। সদস্য পদে রয়েছেন আব্দুল্লাহ আল নোমান, শাহজাহান কবীর খান, শেখ নাজমুল হুদা, আমিনুল এহসান এবং আলী বুদ্দিন খান আলী।

অপর প্যানেলের প্রার্থীরা  হলেন  সভাপতি পদে—শাহজাহান আলী বিশ্বাস, সহ-সভাপতি পদে আল ইসলাম ও গোপীনাথ রায় চৌধুরি, সাধারণ সম্পাদক পদে ইসতিয়াক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক পদে ইফতেয়ার আলম রিপন ও আব্দুল হালিম, অর্থ সম্পাদক পদে আবুল কালাম। সদস্য পদে রয়েছেন চিরন্তন মল্লিক, বিএম আলমগীর সিদ্দিকী সবুজ, শফিকুল ইসলাম, বিএম অনিক ইসলাম, তারিক এনাম, ফাহিম রাজ, এস. এম. শাহরিয়ার হক এবং আরিফ মাহমুদ দোলন। ধ্রুব/এস.আই  

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)