Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

লেখক ও অ্যাকটিভিস্ট বেনজীন খানকে হেনস্তা: দুই আইনজীবীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ০৭:৪৪ পিএম
লেখক ও অ্যাকটিভিস্ট বেনজীন খানকে হেনস্তা: দুই আইনজীবীকে শোকজ

প্রতীকী ছবি: কৃত্রিমবুদ্ধিমত্তার সাহায়ে প্রণীত

লেখক ও অ্যাকটিভিস্ট বেনজীন খানকে আদালত চত্বরে হেনস্তা করার অভিযোগে দুই আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা আইনজীবী সমিতি।

অভিযুক্তরা হলেন আইনজীবী আব্দুল লতিফ খোকন এবং তার ছেলে আইনজীবী মেহেদী ইমাম বাপ্পী।

গত ২৫ মার্চ (বুধবার) জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর স্বাক্ষরিত এই নোটিশে অভিযুক্তদের আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ (মঙ্গলবার) যশোর জজ আদালতে একটি মামলায় হাজিরা দিতে যান ‘প্রাচ্যসংঘ’–এর প্রতিষ্ঠাতা বেনজীন খান। হাজিরা শেষে আদালতের বারান্দায় প্রতিপক্ষ বাদিপক্ষের আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে মেহেদী ইমাম বাপ্পীর সঙ্গে তার দেখা হয়। পূর্বপরিচয়ের সূত্রে বেনজীন খান কুশল বিনিময় করতে হাত বাড়িয়ে পরকালের প্রসঙ্গ টেনে একটি মন্তব্য করেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, এই মন্তব্যের প্রেক্ষিতে আইনজীবী খোকন উত্তেজিত হয়ে পড়েন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি ও তার ছেলে বেনজীন খানের দিকে তেড়ে যান এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। উপস্থিত লোকজনের সামনেই তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হয়। বেনজীন খান এই আচরণের প্রতিবাদ জানালে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।

ঘটনার দিনই বেনজীন খান জেলা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ পেশ করেন। সমিতির সাধারণ সম্পাদক জানান, বেনজীন খান যশোরের একজন সম্মানিত ব্যক্তি এবং তার সাথে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও উল্লেখ করেন যে, অভিযুক্ত আব্দুল লতিফ খোকন ইতিপূর্বেও অসদাচরণের দায়ে একবার বহিষ্কৃত হয়েছিলেন। শোকজের জবাব সন্তোষজনক না হলে এবং অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, মূল অভিযুক্তদের রক্ষা করতে আইনজীবী সমিতির অন্য এক সদস্য বেনজীন খানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জমা দিয়েছেন। সমিতি বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে এবং আগামী রবিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের লক্ষ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)